স্টাফ রিপোর্টার: অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্ট করে দেওয়া হয়েছে।অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করে দেন।
শুক্রবার ( ০৯ আগষ্ট) মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।
কারা কোন মন্ত্রণালয় পেলেন
অর্থ ও পরিকল্পনা ড. সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক অধ্যাপক ড. আসিফ নজরুল, শিল্প আদিদুল রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় হাসান আরিফ, পররাষ্ট্র মো. তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও কখ্যপ্রযুক্তি মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণীসম্পদ ফরিদা আখতার, ধর্ম আ ফ ম খালিদ হাসান, স্থাস্থ্য ও পরিবার কল্যাণ নুরজাহান বেগম এবং সমাজকল্যাণ শারমীন এস মুরশিদ।
বৃহস্পপতিবার ( ০৮ আগষ্ট) অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ উপদেষ্টার ১৪ জন শপথ নিয়েছেন ।তিন উপদেষ্টা ঢাকার বাহিরে অবস্থান করার শপথ হয়নি। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে তাদের শপথনুষ্ঠান হয়।
রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টার শপথ পাঠ করান।
শপথ নিতে পারিনি সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাতমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট বৈষম্যবিরোধী নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন।এ সময় তিন বাহিনীর প্রধানগন উপস্থিত ছিলেন।এতে সায় দিয়ে ড. ইউনূস বৃহস্পতিবার দেশে ফেরেন।এবং রাত ৯টায় ১৭ উপদেষ্টা নিয়ে শপথ পাঠ করেন।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments