মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী ও স্কুলছাত্রী অপহরণকারী মেহেদী পলাশকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
সন্ত্রাসী মেহেদী পলাশ উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলীর ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপিতে জানায়, কিশোর গ্যাং লিডার মেহেদী পলাশ অপহৃত স্কুল ছাত্রীর পাশ্র্ববর্তী হওয়ার সুবাদে তাকে প্রাইভেটে যাতায়াতকালে প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী তাতে রাজী না হলে তার পিতা তাকে কর্তা-বার্তা বলতে নিষেধ করে।
এতে গত ৪ অক্টোবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রতিনিদের মতই মহিশালবাড়ী পুরাতন জেনারেল হাসপাতালের সামনে থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে শাহ্ সুলতান রহ: মাদ্রাসার সামনে পৌছলে, বিকেল ৫ টার দিকে পরিকল্পিত ভাবে মেহেদী পলাশসহ আরো অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায়। তারা ওই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে আটকে রেখেছিলো।
এর আগে ওই কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ইটভাঁটায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। অপহৃত স্কুলছাত্রী আগে অপহরণ ও নির্যাতনের শিকার ঐ ছাত্রের চাচাতো বোন।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোদাগাড়ীর লস্করহাটি এলাকায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে সন্ত্রাসী মেহেদী পালাশকে গ্রেপ্তার করতে ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সব মন্তব্য
No Comments