সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বন্যায় ভেঙে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কার না করায় এক বছর ধরে দুর্ভোগে শিকার হচ্ছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নসহ আশপাশের লক্ষাধিক মানুষ।
বুধবার(৮ সেপ্টেম্বর)বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝারকাটা ঝিনাই নদীর ওপর নির্মিত শিশুয়া-বাঘমারা সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়কটি ভেঙে গেছে। এতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ২০ গ্রামসহ পাশের মাদারগঞ্জ, বগুড়ার সারিয়াকাদি, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগের অন্ত নেই। বাঁশের সাঁকো তৈরি করে ব্রিজ পার হলেও যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় জনসাধারণ অভিযোগ করেন, এ রাস্তায় প্রতিদিন ছোট-খাটো যানবাহনসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু ব্রিজের গার্ডারের মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এক বছর ধরে সংস্কারের অভাবে উৎপাদিত ফসলাদি বাজার কিংবা শহরে নিতে ভোগান্তি পোহাচ্ছেন তারা। কিন্তু এলাকার নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংস্কারে কোনো উদ্যোগ নেই। গতবার আমরা নিজেদের অর্থ এবং স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেও তা কিছুদিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বলন, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙা স্থান পরিদর্শন করেছেন। দুই-চারদিনের মধ্যে সেতুর সংযোগ সড়ক সংস্কার কাজ শুরু হবে। এর আগে এলজিইডির বরাদ্দকৃত অর্থে সংস্কার করা হলেও ভারি বর্ষণে নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আগামীকাল থেকে কাজ শুরু হবে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments