স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা 'অসহযোগ আন্দোলন' এর মধ্যে ঘোষিত 'মার্চ টু ঢাকা' আজ (০৫ আগষ্ট ) পালনের ঘোষণা দিয়েছে।এই কর্মসুচি আগামীকাল পালনের ঘোষণা থাকেলেও একদিন আগে আনা হয়েছে। রোববার রাতে সমন্বয়ক আসিফ মাহমুদ এক বৃবিতিতে এ আহবান জানিয়েছেন।একই সাথে কর্মসুচি সফল করতে সারাদেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে আসিফ বলেছেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কমসুচি মঙ্লবারের পরিবর্তে সোমবার নির্ধারন করা হয়েছে। সোমবার সারাদেশে চা্রত-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহাবান জানান।
বিবৃতিতে বলেন, আজ (০৪ আগষ্ট) অসংখ্য ছাত্র-জনতাকে খুন করা করেছে সরকার।চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে।বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকা আসবেন। যারা পারেন আজ ( রোববার) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে যান।ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।
তিনি আরও বলেন, এই ছাত্র-নাগরিক অভ্যূত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের (আজকে) মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাব।
গতকাল রোববার রাজধানীসহ সারাদেশে সংঘর্ষ ও সহিংসতায় ৮৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১৪ জন।আহত হয়েছে কয়েকশত । রোববার ( ০৪ আগস্ট ) সকাল থেকে বিভিন্ন সূত্র ও প্রতিনিধিদের তথ্যে এই হতাহতের খবর পাওয়া গেছে।
গত শনিবার ( ০৩ আগষ্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ ...
স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে প ...
সব মন্তব্য
No Comments