ত্রয়োদশ সংসদ নির্বাচন
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্রে দেখা যায়—
ঢাকা অঞ্চলের ৪১টি আসনে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি এবং রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments