ডেস্ক রিপোর্ট: আজ ২১ জানুয়ারি বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বিজনেস ফাইল-এর আয়োজনে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল-এর আমার দেখা আমার শেখা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টি (জেপি)-এর মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, বই হচ্ছে সভ্যতার শেকড়, বই মানুষকে প্রাণবন্ত করে ও উদ্দীপ্ত করে। একমাত্র বইয়ের মধ্যদিয়েই মানুষ শতবছর পেছনের কিংবা আগামীর সৃষ্টিশীলতাকে হৃদয় দিয়ে ধারণ করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন খ্যাতিমান সাংবাদিক মন্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মধুসূদন মন্ডল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নির্বাহী সদস্য দুলাল খান, কথাসাহিত্যিক ওয়াহিদ মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও সাহিত্যিক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মিডিয়া ক্লাব সভাপতি অভি চৌধুরী।
অনুষ্ঠানে লেখক সাংবাদিক জামাল উদ্দিন জামাল বলেন, ‘আমার দেখা, আমার শেখা’ বইটি সকল পর্যায়ের পাঠকের হৃদয়ে দাগ কাটবে বলে আমার বিশ^াস। আমি একজন লেখক হিসেবে মানুষের হৃদয়ে থাকতে চাই।
অনুষ্ঠান শেষে কয়েকজন কৃতি ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-
ড.গাজী সিরাজুল ইসলাম (আইন পেশা), কবি হাসান হাফিজ (সিনিয়র সহ-সভাপতি জাতীয় প্রেস ক্লাব), মাহমুদ আলী মুন্না এমবিএ (সমাজসেবা), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (সংগীতে সমগ্র জীবন), শাহনাজ রহমান স্বীকৃতি (সংগীত শিল্পী), মৌসুমী মৌ (সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী), লেমিস (সংগীত শিল্পী), নূরজাহান আলিম (সংগীত শিল্পী)।
সম্মাননাপ্রাপ্ত কণ্ঠশিল্পীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গানের একাধিক কলি গেয়ে উপস্থিত দর্শকদের হৃদয়ে এক অন্যরকম অনুভূতির ছোয়া দেয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments