কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে জালে পেঁচানো অবস্থায় ব্যানডেট ক্রেইট (শঙ্খিনি বা শাখামুটি) একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করেছে এ্যানিমেল লাখারস টিমের সদস্যরা। প্রায় তিন ফুট লম্বা কালো, হলুদের চক্রাকার ছোপ ছোপ উজ্জল বর্ণের এ সাপটিকে স্থানীয়রা দেখ পায়। বৃহস্পতিবার দুপুরে মম্বিপাড়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকা থেকে জালে পেঁচানো সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে রাতে কুয়াকাটা পৌরসভার খালে অবমুক্ত করা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, এ প্রজাতির সাপ আগে এ অঞ্চলে দেখা গেলেও সামুদ্রিক এখন আর দেখা যায় না। সমুদ্রে কারেন্ট জালের ব্যবহার ও বনভূমি ক্রমশ নষ্ট হওয়ায় সাগর ও বনাঞ্চলে আবাসভূমি হারিয়ে মাঝে মাঝে দু’একটা সাপ লোকালয়ে চলে আসে। এ সাপ এখন রিরল।
কুয়াকাটা ডলফিল রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, এ্যানিমেল লাখারস কলাপাড়া টিমের সদস্যরা খবর পেয়ে সাপটিকে অসুস্থ অবাস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতে অবমুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments