ডেস্ক রিপোর্ট: “ডিজেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি না তুলে ভাড়া বৃদ্ধির জন্য জনগণকে জিম্মি করার ঘটনা কোনক্রমেই গ্রহণযোগ্য হতে পারেনা। দুর্ভাগ্যজনক যে মালিক শ্রমিক ঐক্যের নামে গণপরিবহন শ্রমিক মালিকের স্বার্থসিদ্ধ পক্ষে দাঁড়িয়েছে। কমরেড আবুল বাশার জীবিত থাকলে শ্রমিক আন্দোলনের এই অবক্ষয় দেখে লাভ পেতেন, ঘৃর্ণাভারে এ ধরণের পদক্ষেপ প্রত্যাখান করতেন। আজ ৭ নভেম্বর ওয়ার্কার্স পার্টি সাবেক সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড আবুল বাশারের ১১তম মৃত্যু বার্ষিকীতে পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তার প্রতিকৃতিতে মাল্যদান করে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি একথা বলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে চত্ত্বরে কমরেড আবুল বাশারের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে পার্টি সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসনে বাদশা এমপি, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়। জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে মোস্তফা আলমগীর রতন, জহিরুল ইসলাম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের পক্ষে থেকে জাকির হোসেন রাজু, হুমায়ুন মুজিব, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলি শিকদার।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments