ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি, বাংলাদেশ চ্যাপ্টার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘঠিত ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি। সেদিন আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক। আমরা এ ঘটনায় মর্মাহত এবং শোক প্রকাশ করছি। একইসঙ্গে আদালত প্রাঙ্গনে ভবিষ্যতে এমন ঘটনার কোন পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী হত্যা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে যাতে কোন গোষ্ঠী সাম্প্রদায়িক তৎপরতা চালাতে না পারে সেজন্যও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা রাখায় আহ্বান জানিয়ে বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেফতার করেত পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রামের কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে, জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মানবাধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments