রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এসিস্ট্যান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসএসিডি) এর আয়োজনে এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলার আর্থিক সহযোগীতায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুরের কৃতি সন্তান সাবেক সচিব ও এন সিদ্দিকা, এবং এমপি শাহে আলমের সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবী আতিয়া আলম মিলি।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ,,উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন, ঢাকা ডেন্টাল কলেজের বিভাগীয় প্রধান ডা:সাহাবুল হুদা চৌধুরী, ,ডা :মারেফুল ইসলাম সৈকত, গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আওরঙ্গজেব হাওলাদার,প্রমুখ। এসময় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ দানে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলা সহ বিভিন্ন দানশীল ব্যাক্তিবর্গ।
এ ক্যাম্পের মাধ্যমে অসহায় , গরীব রোগীরা কোন টাকা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎস দ্বারা সেবা ও পরামর্শ পাবে। পাশাপাশি তাদেরকে ঔষধ প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার: মাদকাসক্তি কোনো অপরাধ বা ইচ্ছাশক্তির অভাব নয়; এটি একটি চিকিৎসাযোগ্য দীর্ঘমেয়াদি রোগ। একজন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর তাকে স্বাভাবিক জীবনে ধরে র ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্র ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।১৬ জুন সকাল ৮ট ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments