ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ২৪৭

প্রকাশ : 23 Aug 2025
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ২৪৭

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৫ জন ও নারী ৪৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ৯৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২৮ হাজার ২০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৬৯৯ জন ও নারী ১১ হাজার ৫০৩ জন।


সম্পর্কিত খবর

;