স্টাপ রিপোর্টার।। প্রিয় প্রাঙ্গনে প্রিয় মুখ। কেউ পা ছুঁয়ে সালাম করছেন, কেউ বুকে জড়িয়ে ধরছেন। প্রাণের মানুষদের সাথে ভালোবাসার আলিঙ্গন, সাথে অবসর জীবনের সুবিধা প্রাপ্তি ও ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিক বিদায়-সব মিলিয়ে আজ শুক্রবার (২৭ মে) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এক অবিস্মরণীয় দিন কেটে গেল। প্রাক্তন-বর্তমান শিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরিণত হয়েছিল মিলন মেলায়। সে মেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দিন, এডিসি শিক্ষা-ঢাকা জেলা, ঢাকা জেলা শিক্ষা অফিসার।
ঘড়ির কাঁটায় সকাল ৮ টা। শিক্ষক কর্মচারীরা আসতে থাকেন নব সাজে-নবরূপে। একে একে প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ। প্রধান ফটকে আসতে না আসতেই প্রিয় মানুষককে ভালোবাসার অনুভূতি জানাতে হাজির হন বর্তমান শিক্ষক কর্মচারীরা। কর্মজীবনের আপনজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন প্রাক্তন শিক্ষক-কর্মচারী বৃন্দ। হাত ধরে নিয়ে তাদের বসানো হয় সামনের আসনে। এক সময়ে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। পরীর মতো সেজে তাকে সম্ভাষণ জানায় স্কুলের প্লে-গ্রুপের ছোট্ট সোনামনিরা। প্রথমেই গান গেয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শুরুর পর প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, এই অবসরপ্রাপ্ত শিক্ষকরাই বর্তমান শিক্ষকদের আইকন। তারাই শিখিয়েছেন কিভাবে প্রতিষ্ঠানের মান উন্নত করতে হবে। তাদের অক্লান্ত পরিশ্রমে এ প্রতিষ্ঠান আজ দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কেবল তাই নয়, তারা বর্তমান শিক্ষক কর্মচারীদের আদর্শের মূর্ত প্রতীক।” এছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক ড. মশিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মিথুন সুলতানা ও শিক্ষক প্রতিনিধি ফয়সাল শামীম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ ন ম সামসুল আলম সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন। এর আগে ৩১ জন শিক্ষক কর্মচারীকে অবসর ভাতার চেক প্রদান করা হয়। অবসর জীবনের আর্থিক সুবিধা পেয়ে অনেকের চোখে আনন্দের অশ্রু ঝরে। দীর্ঘ সময় ধরে যে ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত ছিলেন, আজ তা পূরণ হলো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments