স্টাফ রিপোটার: জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর আরামবাগ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় আজ শনিবার মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। তারা বলেছে, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ হবে। জামায়াতের একাধিক নীতিনির্ধারকের ভাষ্য, তারা মহাসমাবেশের মৌখিক অনুমতি পেয়েছেন। তবে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন।
সকাল ১০টার দিকে আরামবাগ মোড় এলাকায় জামায়াতের বেশ কিছু নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়। সেখানে তারা স্লোগান দিচ্ছিলেন। সকালে দেখা যায়, আরামবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে। এই এলাকার সড়কে যানচলাচল বন্ধ। লোকজনকেও চলাচল করতে চলতে দেওয়া হচ্ছে না।
সকাল সোয়া ৮টার দিকে আরামবাগ মোড়ে একটি রায়ট কার আনে পুলিশ। পরে আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ এলাকায় পুলিশ ঘিরে ফেলে। এ সময় এই পথে সাধারণ মানুষ চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
সব মন্তব্য
No Comments