ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৭

প্রকাশ : 18 Sep 2025
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৭

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।  এনিয়ে মোট মৃত্যু ১৬৭ জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকার মধ্যে ২৪১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪০ হাজার ৪৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ০৪ জন ও নারী ১৫ হাজার ৮১০ জন।


সম্পর্কিত খবর

;