মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বিএমএসএস রাজশাহী মহানগরের ইফতার মাফফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর শিরোইল রেল ষ্টেশনে অসহায় গরীব ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে মহানগর সভাপতি সাগর নোমানী বলেন,
“মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি,যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য,সংযম,আত্মনিয়ন্ত্রণ,আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য,শান্তি,সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে। সর্বক্ষেত্রে সহযোগিতা দেয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে নগরীর দোসর মন্ডলের মোড়ে অনুরাগ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের ' মা ' ও সকল সহযোদ্ধাদের আত্মীয় স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে ইফতার মাহফিল,দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল শেষে রাজশাহী রেল স্টেশনে অসহায় গরীব ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী মহানগর কমিটির সভাপতি সাগর নোমানী, সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু,সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক -১ রাশেদুল নবী রাবু,যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ ফয়সাল সরকার রিচার্ড, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম সামু, কোষাধ্যক্ষ রায়হান রেজা সুমন,দপ্তর সম্পাদক সাঈদ ইকবাল সানু,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাহাতাব আলী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ সিহাবুল আলম-সহ সকল সাংবাদিক সহযোদ্ধা সার্বিক সহযোগিতায় ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা,রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো,আরআরইউ ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,রাজশাহী জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন মিন্টু,সাবেক রাজশাহী বিভাগের মানবাধিকারের সভাপতি মিজানুর রহমান পাইলট,সাংবাদিক ফারুক আহমেদ,সাংবাদিক আকাশ, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মিজানুর,যুব-লীগের সজল,সিকান্দার প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments