চট্টগ্রাম অফিস: শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লাখ মেট্রিক টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরো বাড়াতে হবে।
শ্রম প্রতিমন্ত্রী শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নজরুল ইসলাম বলেন, মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয় আমাদের দ্বিগুণ করতে হবে। তিনি বলেন, দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায় তাদের স্হান এদেশে হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার-সহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী একই স্হানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে অনুদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments