রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধ এখনো আমদানি করতে হয়, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের দেশে বিদেশ থেকে দুধ আমদানির কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা দেখি না।
রোববার (১০ আগস্ট) সকালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বরিশাল বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দুগ্ধ খাতে যথেষ্ট উদ্যোগ, পর্যাপ্ত বিনিয়োগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এবং সরকার সহযোগিতা করলে আমরা নিজেরাই দুধের উৎপাদন বাড়াতে পারবো। প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আগামীতে দুধ ও মাংস উৎপাদন অনেক বাড়াবে। উৎপাদন বাড়লে দেশে প্রাণিজ আমিষের যে ঘাটতি আছে, তা পূরণ করা সম্ভব হবে।
উপদেষ্টা আরও বলেন, নিরাপদ খাদ্য ও নিরাপদ আমিষের যোগান আমাদের নিশ্চিত করতেই হবে। এটি করলে আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা নয়, স্বাস্থ্য সমস্যাও দূর করতে পারব। প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং বরিশাল বিভাগের সব কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, প্রায় তিন শতাধিক সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিপীড়ন ...
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিল ...
সব মন্তব্য
No Comments