স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে। বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, ডিএসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, বর্জ্য অপসারণ শুরু হওয়ার পর থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য ল্যান্ডফিলে পাঠানো হবে। আজ রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে নগরবাসীকে ডিএসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।
ডিএসিসি জানায়, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঈদের তিন দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে সব স্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments