রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ নাড়ি ছেড়া ধন ছেলে কিসমতকে হারানোর শোক সইতে না পেরে মমতাময়ী মা সেতারা বেগমও চির অচেনার দেশে পাড়ি জমিয়েছেন। বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামে হৃদয়বিদারক এ মৃত্যুর ঘটনা ঘটেছে। আলহাজ্ব সেতারা বেগম ( ৭৫) ওই গ্রামের মরহুম সাদেক মিয়ার স্ত্রী। তার ছেলে উজ্জ্বল আহম্মেদ কিসমত (৪৮) গত শুক্রবার দুপুর ১টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ইসলামি কর্মাশিয়াল ইনসিওরেন্স কোম্পানীতে মতিঝিল শাখায় কর্মরত ছিলেন। শনিবার সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে মাছরং গ্রামের বাড়ির আঙিনায় চির নিন্দ্রায় শায়িত করা হয়। সেই থেকে ছেলের শোকে মুহ্যমান হয়ে পড়েন মা সেতারা বেগম। সারাদিন-রাত বিলাপ করতেন। নামাজ ও দোয়া-দরুদ পড়তেন। ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া তার প্রায় বন্ধ হয়ে যায়। ছেলের কবরের কাছে গিয়ে আহাজারি করতেন। অকাল বিধবা পুত্রবধু ও নাবালিকা নাতনির ভবিষ্যত নিয়ে ভাবতেন। অবশেষে বুকের ধন ছেলে হারানোর দুঃসহ কষ্ট-যন্ত্রনা ও সব ভাবনা-চিন্তার উর্ধ্বে উঠে বুধবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিঁনি। মাত্র ৫ দিনের ব্যবধানে মা-ছেলের এ মৃত্যুতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ছেলের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তার মৃত্যু শোক সইতে না পেরে মমতাময়ী মায়ের এ মৃত্যুর বিষয়টি সবাইকে আলোড়িত করেছে,কাঁদাচ্ছে। এলাকার সবার মুখে মুখে বিষয়টি আলোচিত হচ্ছে। পরিবারে বইছে শোকেরমাতম।
বৃহস্পতিবার সকালে জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। যেখানে অনন্তকাল ছেলের পাশে তিনি ঘুমিয়ে থাকবেন। হয়তো এতেই মায়ের সুখ।
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
সব মন্তব্য
No Comments