ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যুক্তরাজ্য ভিত্তিক ডিজেল ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান পারকিন্সের সাথে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ২০ বছরের অংশীদারিত্ব পূর্ণ হয়েছে। এর মাধ্যমে দুইটি ভিন্ন দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বহু বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হলো। এ উপলক্ষে এনার্জিপ্যাকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্ডাস্ট্রিয়াল ডিজেল ইঞ্জিন ডিজাইন, উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পারকিন্স ব্যাপকভাবে সমাদৃত। এই উৎপাদক প্রতিষ্ঠানটি সেরা পণ্য ও সেবা প্রদান এবং পাওয়ার সল্যুশন নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এনার্জিপ্যাক বাংলাদেশে পারকিন্সের অনুমোদিত পরিবেশক। প্রতিষ্ঠানটি আসল পারকিন্স ইঞ্জিন এবং পারকিন্সের বিস্ততৃ পণ্য সামগ্রীর সবধরনের খুচরা যন্ত্রাংশ বিক্রি করার ক্ষেত্রে অনুমোদিত পরিবেশক। দেশে থাকা ক্রেতারা দীর্ঘদিন ধরে এনার্জিপ্যাকের কাছ থেকে পারকিন্স পণ্যের বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি গ্রহণ করে আসছে। প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধরে পারকিন্সের ক্রেতাদের মানসম্মত গ্রাহক-সেবা (কাস্টমার সার্ভিস) প্রদান করছে।
গত ০৯ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এনার্জি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম; পরিচালক এনামুল হক চৌধুরী ও রেজওয়ানুল কবির; পারকিন্স ইঞ্জিনের আফটার মার্কেট বিজনেস ম্যানেজার সুশীল কুমার দ্বিবেদী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, “পারকিন্স এবং আমরা একই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। আমরা উভয়েই টেকসই উন্নয়নের জন্য সেরা পাওয়ার সল্যুশন নিশ্চিত করতে চাই। ইঞ্জিনিয়ারিংয়ে উৎকর্ষ সাধনের এই যাত্রায় পারকিন্স গত ২০ বছর ধরে আমাদের ওপর ভরসা রেখেছে। আমাদের প্রবৃদ্ধির পেছনে অবদান রাখার জন্য আমরা পারকিন্স এবং একইসাথে আমাদের অগণিত ক্রেতাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।”
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments