সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরার কারনে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ দেড় মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।
বিশেষ আইনি প্রক্রিয়া শেষে ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় জামালপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
তার আইনজীবী এড.মোহাম্মদ বাকী বিল্লাহ যুগবার্তাকে জানান,আদালত তার জামিন মঞ্জুর করেছেন। সব আইনি প্রক্রিয়া শেষে জামালপুর জেলা কারাগার থেকে বিকালে তিনি জামিনে মুক্তি পেয়ে বের হয়েছেন।
বিজয় দিবসের দিন শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার কারণে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ২৪ ডিসেম্বর দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম। অপরদিকে শাহনেওয়াজ শাহানশাহের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
এ নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং পরে থানায় মামলা করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় তাকে।
২৩ ডিসেম্বর সকালে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ান থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments