ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাদক মামলায় মহেব আলী (৪৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। একই মামলা অভিযুক্ত আরও ৮জনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করে আদালত।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, নলগড়িয়ার সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ফারুক, একই এলাকার রূপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, মেরাশানীর মৃত তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, একই এলাকার গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া।
আজ সোমবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩জুন রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার কাঞ্চনপুরের একটি কবর স্থানে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল জমায়েত করছেন। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৯৭৫বোতল ফেন্সিডিল সহ ৯জনকে আটক করে। পরে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের রায়ে একজনকে যাবজ্জীবন ও ৮জনকে বেকসুর খালাশ প্রদান করা হয়।
মামলার রায়ে আসামী পক্ষের আইনজীবী উম্মে শবনম মুস্তারী মৌসুমী বলেন, মামলায় এই রায়ে আমরা ন্যায় বিচার পায়নি, আমরা সংক্ষুব্ধ। আসামীকে যখন জেরা করা হয় তখন আসামী স্বীকার করেছিল এই মামলায় দ্বীন ইসলাম ও ফারুক। কিন্তু বিজ্ঞ আদালত জেরা সময় তিনি কোন কিছু নথিভুক্ত করেননি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
সরকার পক্ষের আইনজীবী এপিপি শরিফুল ইসলাম বলেন, আদালত যৌক্তিক ভাবে এই মামলাটির রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments