অনি আতিকুর রহমান, ইবি: যুদ্ধ-বিগ্রহ, বর্ণবাদ, দারিদ্র্য, অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি ও পরিবেশ বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের তাগিদ দিলেন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভলপমেন্ট’র (আইসিএসডি) বিশেষজ্ঞরা।
শনিবার ডিজিটাইজড সোশ্যাল ডেভলপমেন্ট জার্নাল ১৯৭৭-২০২১ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্বের প্রায় ২০টি দেশের সমাজবিজ্ঞানী, গবেষক ও সামাজিক উন্নয়ন বিষেজ্ঞরা।
এসময় বৈশ্বিক সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে বৈজ্ঞানিক গবেষণা সমূহের ১৯৭৭-২০২১ পর্যন্ত সকল ভলিউমে ডিজিটাল ভার্সন প্রকাশ করে আইসিএসডি। এখন থেকে বিজ্ঞানী, গবেষক, পরামর্শক ও উন্নয়নবিদরা এই উন্নয়ন থিঙ্কট্যাকের মাধ্যমে জ্ঞান গবেষণা সুবিধা পাবেন।
অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তেজস্বিনী প্যাটেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সেন্ট লুইস ওয়াশিংটন ইউনিভার্সিটির ব্রাউন স্কুল অব সোশ্যালওয়ার্কের এমেরিটাস অধ্যাপক শান্তি কে খিন্দুকা, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের স্কুল অব সোশ্যালওয়ার্কের এমেরিটাস অধ্যাপক জেমস মিজলি, ইউনিভার্সিটি অব মিনেসোটার স্কুল অব সোশ্যালওয়ার্কের এমেরিটাস অধ্যাপক ডেভিড হোলিস্টার, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যালওয়ার্কের এমেরিটাস অধ্যাপক ব্রিজ মোহান, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব সোশ্যালওয়ার্কের অধ্যাপক ড. ছাতাপুরাম রামানাথান প্রমুখ।
পরে আইসিএসডি’র ভাইস-প্রেসিডেন্ট ড. মিঠুন মোস্তাফিজের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মনোহর পাওয়ার। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, “সুষম ও অন্তর্ভ‚ক্তিমূলক না হলে উন্নয়ন টেকসই হয় না। ফলে দারিদ্র্য, অসমতা ও সামাজিক দ্বন্দ্ব স্থায়ীভাবে উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।”
বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের প্রসংশা করে তরুণ প্রজন্মকে এই স্রোতধারায় যুক্ত করবার তাগিদ দেন আইসিএসডি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভলপমেন্ট (আইসিএসডি) সামাজ বিজ্ঞানী, সামাজিক উন্নয়ন বিশারদ, গবেষক, ব্যক্তি ও সামাজিক জ্ঞান ভিত্তক উন্নয়ন ও নীতি প্রতিষ্ঠানসমূহকে গবেষণালব্ধ জ্ঞানসেবা প্রদান করে। সামাজিক উন্নয়ন দিক নির্দেশক প্রতিষ্ঠান হিসেবে মানবসেবা সংশ্লিষ্ট পেশার সাথে সংশ্লিষ্টদের অগ্রণী হিসেবে কাজ করা এই থিঙ্কট্যাক প্রতিষ্ঠান জাতিসংঘ, ইএনডিপি, ইকোসক, ইউনিসেফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য ও উদ্দেশের সাথে মিল রেখে ১৯৭৭ সাল থেকে বিশ্বজুড়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments