স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অভিভাবকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়ায় নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুল ইসলাম মনু শিক্ষার মানোন্নয়নের গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
বিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষকের সমন্বয় আনতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বখাটেদের বিরুদ্ধে অতিদ্রুত বিশেষ ব্যাবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
অভিভাবকদের উদ্দেশ্য কাজী মনিরুল ইসলাম মন বলেন,শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে শিকার মানোন্নতি হয়েছে। দেশের মানুষ এখন অনেক ভালো আছে। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা শিক্ষা অফিসার মো: মাইনুল হোসেন, পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ শিমলা, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম, সাদ্দাম হোসেন প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments