মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে নগরভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম কারী মোঃ আবুল খায়ের।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন,৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান,৬নং ওয়ার্ড মোঃ নুরুজ্জামান,৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান,৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল,১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন,১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান,১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ,১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম,২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান,২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন,২৮নং ওয়ার্ড আশরাফুল হাসান বাচ্চু,রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন,৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল শেখ,সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments