গত ২৪ ঘণ্টায় হামে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১৬ জন

প্রকাশ : 12 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১৬ জন

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮১৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৯ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬ জনে।


মৃত্যুর তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ৭ জনের। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯১৯ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০০ জনের।


এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।


সম্পর্কিত খবর

;