সুমন আদিত্য,জেলা প্রতিনিধিঃ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব।
২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ডি মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে পাওয়া যায় ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকা। শাহনেওয়াজকে গ্রেফতারে পূর্বে র্যাব ওই হোটেল ঘিরে রাখে ছিল।
জানা যায়,গত১৬ ডিসেম্বর জামালপুর দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড় মারেন এই মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
পরে শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এবং পরে থানায় মামলা করেন।
এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়র থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
এছাড়া আওয়ামীলীগ থেকেও বহিষ্কার করা হয় মেয়র শাহনেওয়াজকে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি ও সিটারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বুধবার সকাল ১১টায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর জনদুর্ভোগ কমানো এবং নগর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ফুটপাতে অস্থায়ী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এর মাধ্যমে একদিকে যেমন শ ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়ম ...
স্টাফ রিপোর্টার: বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌ ...
সব মন্তব্য
No Comments