দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

প্রকাশ : 07 Jan 2022
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৮ হাজার ৯৮ জন। নতুন শনাক্ত হয়েছে ১১৪৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২০৪ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৩০ হাহাজার ৫৪০ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৭০ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। মৃত্যু ১ জনের মধ্যে ১ জনই নারী। মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৯ হাজার ৯৬৯ ও নারী ১০ হাজার ২৯ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ময়মনসিংহ ১ জন মারা গেছে।

সম্পর্কিত খবর

;