মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি গাছের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন আছে। পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে কেউ এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। বুধবার ভোরে নিজ বাড়ির সামনের আম গাছের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় কলেজ ছাত্র আবু তাহেরকে দেখতে পায় পরিবারের সদস্যরা। নিহতের পরিবার জানান, রাতে নিজ ঘরের ঘুমিয়ে ছিলো কলেজ ছাত্র আবু তাহের(১৮)। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে তাদের ধারনা। নিহত যুবক ঐ ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা হারুন অর রশিদ'র ছেলে বলে জানা গেছে। নিহত আবু তাহের ঢাকার একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের নিকট জানতে চাইলে তিনি জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহতের বাবা মাওলানা হারুন অর রশীদ বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments