ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ অফিসার - সিইও) হিসেবে ইওহান বুসেকে আজ (১৭ মার্চ) নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ০৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলালিংকে যোগদানের আগে ইওহান সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। এর আগে, তার ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন।
বাংলালিংকে কৃতিত্বের সাথে ৯ বছর দায়িত্ব পালন করা এরিক অসের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইওহান।
এই নিয়োগের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো বলেন, “প্রথমেই আমি ইওহানকে ভিওন ও বাংলালিংকে স্বাগত জানাচ্ছি। বেশকিছু উদীয়মান বাজারে তার কয়েক দশকের বিস্তৃত অভিজ্ঞতা আমাদের ডিজিটাল সম্প্রসারণকে ত্বরান্বিত করবে; একইসাথে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। গত ৯ বছরের অসাধারণ নেতৃত্বের জন্য আমি এরিক অসের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার সময়েই বাংলালিংক পুরো দেশজুড়ে বিস্তার লাভ করেছে; সবার জন্য ফোরজি অভিজ্ঞতা নিশ্চিত করেছে এবং এই খাতে টফি, মাইবিএল ও রাইজের মতো ডিজিটাল সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে।”
এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “গত ৯ বছর ধরে বাংলালিংকের অনবদ্য এই টিমকে নেতৃত্ব দেয়া; এবং একইসাথে, ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’-এর প্রতি গুরুত্বারোপ করে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। অত্যন্ত যোগ্য ইওহান বুসের অধীনে এই ধারাবাহিকতা বজায় থাকবে। বাংলাদেশে সেবা প্রদানের ক্ষেত্রে তিনি বিশ্বমানের টিমের সহযোগিতায় বাংলালিংককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদী আমি।”
এ বিষয়ে ইওহান বুসে বলেন, “গ্রাহক-কেন্দ্রিক মূল্যবোধ তৈরির সম্ভাবনাময় এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলালিংকের নেতৃত্ব দেয়ার মতো গৌরব এবং এরিকের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। বাংলাদেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দেশের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি, মানুষকে কানেক্টিভিটি ও ডিজিটাল সেবা দেয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সামনে অনন্য সুযোগ এসেছে, যেখানে ভিওনের ডিজিটাল দক্ষতা ও বাংলালিংকের বিশ্বমানের টিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিজিটাল বিভাজন দূর করে উদ্ভাবন ত্বরান্বিত করা এবং লাখো বাংলাদেশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এমন সুযোগ তৈরি করা সম্ভব। আমাদের টিম ও গ্রাহকদের জন্য এই সম্ভাবনা কাজে লাগাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।”
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments