কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। শনিবার রাতে নিজামপুর কোষ্টগার্ডে সদস্যরা কুয়াকাটা মহাসড়কে শেখ জামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে। এসময় কোন জাটকা ব্যবসায়ীকে আটক করতে পারেনি। পরে জব্দকৃত মাছ ওই রাতেই এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরীব মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকেবে।
এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments