ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে স্ট্যান্ডিং টিকিটের দাবিতে হামলা করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। এ সময় স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে একদল যাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা টিকিট কাউন্টার যান স্ট্যান্ডিং টিকিটের জন্য। কিন্তু কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনে ইটপাটকেল ও পাথর ছুড়ে মারেন এবং বিক্ষোভ করেন। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, অনলাইনে টিকিট না পেয়ে স্ট্যাডিং টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে হামলা করেন। পরে পুলিশ এসে যাত্রীদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আমাদরে সময়.কম
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments