কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সড়কের পাশে বিক্রির জন্য স্তুপ করে রাখা বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত দুইটার দিকে প্রেসক্লাবের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পৌর শহরে টহল পুলিশের দল প্রথমে আগুন দেখতে পায়। তাক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে ঘন্টা ঘানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দুলাল বয়াতী জানান, মঙ্গলবার সাপ্তাহিক বাজারে বিক্রির জন্য হোগলা, মাটি টানার ওরা, সাজি, ডালাসহ বাঁশ ও বেতের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিলো। এসব পুড়ে ছাই হয়ে গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কি কারনে আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেন নি ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ।
উল্লেখ্য এর আগে গত বছর একই মালিকের বাঁশের মালামাল আগুন লেগে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments