স্টাফ রিপোটার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাক্তি উদ্যোগে ৫ হাজার গরিব অসহায় ও কদমতলী থানা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শাড়ী ও লুঙ্গী ঈদ উপহার হিসেবে বিতরন করে আলোচনায় এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক।
বুধবার (১৯এপ্রিল) কমদতলী থানার ৫৯ নং ওয়ার্ড এলাকার বাকচর উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঈদ সামগ্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অনিবার্যকারণে আসতে না পারায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ূন কবির।
অনুষ্ঠানে কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, তাতী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জগলুল কবির, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী নুর হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ফজলুল হক ফজু, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতুব্বর,মোঃ বিল্লাল হোসেন,মোঃ আবু ইউসুফ মাষ্টার প্রমুখ।
প্রধান অতিথি আবু আহমেদ মন্নাফী বলেন,আকাশ কুমার ভৌমিক প্রতি বছর মানুষের মাঝে ঈদ সামগ্রীসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করে আসছেন। সেজন্য এ এলাকার মানুষ তাকে মানবতার কাউন্সিল হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতো সবাইকে মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ করেছেন ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করতে। তাঁর নির্দেশ মোতাবেক আজকের এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments