কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থী উত্যক্ত করার অভিযোগে আয়ুবুর রহমান (১৯) ও হাসিব (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে দশটায় কুয়াকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই জনের বাড়ি পৌর সভার তুলাতলী এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরা দু’জনেই দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। রবিবার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটে যুবকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ভাষ্যমাতে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments