ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৩৩৭

প্রকাশ : 10 Jul 2025
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৩৩৭

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ২৯ জন ও নারী ২৫ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৯০ জন ও নারী ১৪৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৩ হাজার ৯৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৮ হাজার ২৪৩ জন ও নারী ৫ হাজার ৬৮৮ জন।


সম্পর্কিত খবর

;