বিশেষ প্রতিনিধি: ছড়াকার ও সাংবাদিক নাসির উদ্দীন আল মামুনের মা জাহানারা বেগম (৭০) আর নেই। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর উত্তরার দক্ষিণ খানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা জাহানারা বেগম বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের দোসতিনা আহমদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম সিরাজউদ্দীন হাওলাদারের ছেলে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সাবেক অফিস সুপার (ওএস) প্রয়াত সৈয়দ আহমেদ (বাদশা')র স্ত্রী ও রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ডাক্তার আনোয়ারুল করিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্প ও ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল করিমের বোন এবং কানাডা প্রবাসী সফট্ওয়ার ইঞ্জিনিয়ার মহিউদ্দীন আহমেদ (শাহজাদা) এবং ছড়াকার ও সাংবাদিক নাসির উদ্দীন আল মামুনের মা। মরহুমার জানাজা শনিবার
৪ সেপ্টেম্বর বাদ জোহর দোসতিনা আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে সেখানেই পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। আগামী সোমবার বাদ আসর দোসতিনা আহমদিয়া ফাজিল মাদরাসা মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
তার মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, সামাজিক সংগঠন 'জনলোক'সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments