রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বেলুয়া নদীর মরিচবুনিয়া গ্রামের অংশে মেয়েটি নিখোঁজ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ে সে।
স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে গেছে মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়েছে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এ বিষয়ে
বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। রোববার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।
এদিকে নিখোঁজ কলেজ ছাত্রী শান্তার পরিবারের বইছে শোকের মাতম।
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
সব মন্তব্য
No Comments