উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকারপুর গঙ্গা গোবিন্দ(জি,জি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। বিদ্যালয় সূত্র জানা যায়, ২৪ ডিসেম্বর রোববার সকাল ১১ টায় প্রিজাইটিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। এ সময় সভাপতি পদে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু ও সমাজসেবক, জাতীয় পার্টির নেতা সৈয়দ জাহিদ আলম প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন কর্মকর্তা জানান উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়,এতে ০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সৈয়দ জাহিদ আলম নিকটতম প্রতিদ্বন্দ হেমায়েত দিন হিমু ০৩ ভোট প্রাপ্ত হন। উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর অভিভাবক কমিটির সদস্যদের নির্বাচিত করা হয় এ সময় মোঃ হুমাউন কবির খান,জিয়াউল খান, মোঃ আল- আমিন সরদার, উত্তম দাস,সীমা আক্তার নির্বাচিত হন।
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
সব মন্তব্য
No Comments