কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঈদ আনন্দ যেন ম্লান হয়ে গেছে গৃহবধূ ফাহিমার। পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে পটুয়াখালীর কলাপাড়ায় আসেন তিনি। তার বাড়ি পাশ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। পোশাক আর পোশাধনী কেনাকাটা এক পর্যায় শেষ। বাড়িতে ফিরবেন। কিন্তু রিক্সাচালক মালামাল নিয়ে চম্পট দেয়। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায়। দরিদ্র ফাহিমা তার কোনাকাটা মালামাল দেখতে না পায়ে ছুটোছুটি করেন এদিক, সেদিক। তবে স্থানীয় ব্যবসায়ীরা পরামর্শ দেন,বাজারের বিভিন্ন পয়েন্টে থানার সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু থানায় গিয়েও ওই গৃহবধূ ফিরলেন হতাশ হয়ে।
গৃহবধূ ফাহিমা জানান, অতিকষ্টে ধার দেনা করে শ্বাশুড়ী ও চার বছরের এক ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে কলাপাড়ায় আসেন। একটি রিক্সা নিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পোশাক কেনার পরে সর্বশেষ কিনেছেন কসমেটিকস। ছেলেকে রিক্সায় রেখে কসমেটিকস কেনা-কাটার জন্য এক দোকানে যান। রিক্সাচালক তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়। এর পর থানায় গিয়ে বলেছি। কর্তব্যরত কর্মকর্তারা বল্লেন, মনিটর খারাপ। বাড়ী গিয়ে কি বলবেন, অন্যান্য বাচ্চাদের ?
কলাপাড়া থানার ওসি মো. জমিস বলেন, এ বিষয়ে ওই গৃহবধূ মৌখিক ভাবে জানিয়েছেন। এপর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে খোয়া যাওয়া মালামাল উদ্ধার তৎপরতা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments