দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু

প্রকাশ : 09 Oct 2021
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ৬৭৪ জন। নতুন শনাক্ত হয়েছে ৪১৫ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯২৫ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৪৩ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। মৃত্যু ২০ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৮ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ২০ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৭ হাজার ৭৪৫ ও নারী ৯ হাজার ৯২৯ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৯ জন, চট্টগ্রাম ৪ জন, খুলনা ১ জন, বরিশাল ১ জন, রংপুর ৩ জন ও ময়মনসিংহ ২ জন মারা গেছেন।

সম্পর্কিত খবর

;