বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পাখি বেগম নামের এক বিধবা নারী তার বাসায় চুরির অভিযোগ করেছেন। ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় ওই নারী বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে তার বাসার মালামাল চুরির অভিযোগ আনেন। এসময় থানায় দেওয়া লিখিত অভিযোগের কপি তিনি পাঠ করে শোনান। শুক্রবার (৬ আগস্ট) রাতে তিনি বানারীপাড়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন গত ৫ বছর পূর্বে বাদীর ভাড়াটিয়া বাসার তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে একই ভবনের অপর ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদার কম্বল, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, বেড সিট, প্রেসার কুকার, ও শাড়িসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মিমাংশার মাধ্যমে বিষয়টির সুরাহার কথা বলেন। এরপরে এক সালিশ মিমাংশার মাধ্যমে বাদীর মালামাল ক্রয় করে দেয়ার কথাও বলা হয়। দীর্ঘ দিন পরে ৬ আগস্ট সকালে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে পাখি বেগমকে ৪ হাজার টাকা দেওয়া হয়। তবে তাতে সন্তুষ্ট হতে না পেরে মালামাল ফেরত পেতে ওই দিন রাতে বানারীপাড়া থানায় তিনি ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার অভিযোগ অস্বীকার করে এটা এক ইউপি সদস্যের প্ররোচনায় ষড়যন্ত্র বলে দাবি করে ওই নারীকে মামলা করতে বলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments