স্টাফ রিপোটার: ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়।
ডেপুটি স্পীকার শামসুল হক টুকু'র সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পীকার নির্বাচনে স্পীকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যগণ কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে শিরীন শারমিন চৌধুরীকে স্পীকার পদে নির্বাচিত করেন।
এরপর মহামান্য রাষ্ট্রপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।
ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পীকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পীকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পীকার নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রদূতসহ প্রায় ৮০টি দেশের কূটনীতিকবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments