ডেস্ক রিপোর্ট: : সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। তাঁদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে দুই কোটি টাকার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকরাও তাঁদের এক মাসের সম্মানী দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে সৃষ্ট গণঅভ্যুত্থানেদেশের অনেক সাহসী সন্তান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।তাঁদের সাহসিকতা পুনর্জাগরণের মধ্য দিয়েদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।তবে,এই আন্দোলনে অসংখ্য হতাহতের ঘটনাও ঘটেছে।বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশজুড়ে অনেক ছাত্র-জনতা নিহত হয়েছেন;গুরুতর আহত হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী, যাঁদের মধ্যে বেশিরভাগই তরুণ।
আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবেকিছু কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহতদের অনেকেরই জরুরি ওষুধ এবং অন্যান্য সহায়তা প্রয়োজন পড়ছে। এর ফলেতাঁদের যথাযথ চিকিত্সা সেবা এবং সুস্থতা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন।এই পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এমন মানবিক উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “যাঁরা সমাজে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করি। এই ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলনে যাঁরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাঁদেরসহায়তা করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্র্যাক ব্যাংকের এই অর্থ সহায়তা আহতদের চিকিৎসার খরচ মেটাতে ব্যয় হবে। এই উদ্যোগটি সামাজিক ন্যায়বিচার, সমতা, সহমর্মিতা এবং সংহতির মূল্যবোধকে সমুন্নত রাখার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের অবিচলতার পরিচায়ক।
একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমন ভাবে বাস্তবায়িত করে যেন সামাজিক সংকীর্ণতা এবং আর্থিক বাধাদূর করে সমাজের সকল মানুষের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের সম্ভাবনার সঠিক বিকাশ ঘটিয়ে জীবন যাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখা যায়।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments