দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রী ও শ্বাশুড়িকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে স্ত্রী ও শ্বাশুড়ির ওপর হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতের পরিবার সুত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের মহরম প্রামানিকের ছেলে মাসুম (৩৪) একই গ্রামে তার তালাকপ্রাপ্ত স্ত্রী সুমিতা খাতুনের বাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে সুমিতা খাতুন (৩২) কে ধারাল চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সুমিতার আর্তচিৎকারে পাশের ঘরে শুয়ে থাকা মা মিনু খাতুন (৫৫) ছুটে আসলে তাকেও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাসুম। মা ও মেয়ের চিৎকার ও কান্নাকাটিতে ভাই আব্দুর রশিদ সহ এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলকারী মাসুমকে আটক করে এবং আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের হাতে আটক হামলকারী মাসুমকে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments