ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২১

প্রকাশ : 13 Nov 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২১

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮৫ জন ও নারী ১৮৭ জন।

আজ (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৭০ জন ও নারী ৪৫১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৬ হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৯৮৫ জন ও নারী ২৮ হাজার ৩৬ জন।


সম্পর্কিত খবর

;