স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও বিভাগ ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও, মোহাম্মদপুর, শেরে বাংলা নগর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই দিনে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments