রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার বানারীপাড়ায় জাল নোটসহ সিদ্দিক হাওলাদার (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের বড় বাড়ির মৃত আফতাব হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাখার বাজার থেকে সিদ্দিককে জাল নোটসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪টি ও ৫০০ টাকার ২টি জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জাল টাকা ছাড়াও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আসামীর বিরুদ্ধে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করেন। ১৩ অক্টোবর সকালে তাবে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments