শাহ আলম ডাকুয়া:
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এ উপজেলার পরতে পরতে রয়েছে প্রবাদ-প্রবচনের অনন্য ভাণ্ডার। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। যেমন-
‘‘নুনদা যেডি আইল্যাও হেডি
হেডির ঝি হেডি’’
শব্দ পরিচিতি : নুনদা= লবণ দিয়া, যেডি= যতগুলো, আইল্যা=লবণ ছাড়া খাদ্য, হেডি= তিরস্কারমূলক উক্তি, ঝি= (মেয়ে) এই প্রবাদপ্রবচনের ঝি মানে পুতের বউকে বোঝানো হয়েছে। আগের যুগে শাশুড়িরা পুতের বউয়ের বাপের বাড়ির পদবি ধরে বউকে ডাকতো-যেমন- কাজির ঝি, হাওলাদারের ঝি, শেখের ঝি এরকম।
প্রেক্ষাপট :
এক বাড়ির মুখরা শাশুড়ি বউকে প্রায়ই খোটা মেরে কথা বলতো। বউয়ের সব কাজের খুত ধরাই যেন শাশুড়ির স্বভাব। বউ যে শাশুড়ির মেয়ের মতো একজন মেয়ে তা যেন ভাবতেই পারতো না ওই শাশুড়ি।
বউয়ের খাওয়া-দাওয়া নিয়েও শাশুড়ি তাই মাঝে মাঝেই খোটা দিতো। শাশুড়ির ধারণা বউ অনেক খায়। সেটা তার পছন্দ নয়। শাশুড়ির মনের সেই অভিব্যক্তিই এ প্রবাদপ্রবচনে প্রকটভাবে ফুটে উঠেছে।
সংগ্রাহক: শাহ আলম ডাকুয়া, সংগ্রহের সময়: ১৯৬৯ ইংরেজি
সংগ্রহের স্থান: ডাকুয়া বাড়ি, গ্রাম: হস্তিশুন্ড, ইউনিয়ন: বামরাইল, উপজেলা : উজিরপুর, জেলা: বরিশাল।
মোবাইল নং-০১৯৮৫-১৮৪৬৯৮
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments