উজিরপুরে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ : 15 Aug 2021
No Image

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে একটি শোক র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করে। শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সন্নামত, অশোক কুমার হাওলাদার, সাবেক যুগ্ম-সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিপু, যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, শ্রমীকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক, ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস রায়, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী প্রমুখ। সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

সম্পর্কিত খবর

;